Skip to content
Gaangkumaree

গাঙকুমারী : ত্রিস্তর বয়ানের নাটক

পাঠপর্যালোচনা করেছেন: চঞ্চল আশরাফ

সাধনা আহমেদ রচিত ‘গাঙকুমারী’ নাটকের মূল প্রতিপাদ্য বিশেষ এক কালপর্বের স্থানিক রাজনীতির কবলে পড়া মানুষের জীবনসংগ্রাম। এর সঙ্গে জড়িয়ে আছে ধর্মবিশ্বাস, লোকজীবন, কেন্দ্রনির্দেশিত ক্ষমতার প্রভাব। নাটকে অন্তর্ভুক্ত  তেত্রিশটি চরিত্রের মধ্যে তিনটির সঙ্গে রয়েছে ক্ষমতাকেন্দ্রের সর্ম্পক—বাকি বেশির ভাগই স্থানিক রাজনীতি, ধর্মীয় বিধিবিধান ও সামপ্রদায়িকতার শিকার। নয়টি লম্বকে বিন্যস্ত এই নাটকের আখ্যানবিস্তার ঘটেছে ‘রূপমতিচর’ নামের এক নদীবিধৌত জনপদে জেলেকন্যা অঞ্জলির জীবন রূপায়ণের মধ্য দিয়ে।

বিজ্ঞাপনতাতে দেখা যায়—স্থানীয় মৎস্য ব্যবসায়ী ইব্রাহিম মিয়া, ধনগাজী ও মমিন ডাণ্ডির ত্রিমুখী সংঘাত; সেটা মূলত নদীর দখলদারিত্ব নিয়েই। এই ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিজনিত সহিংসতার মধ্য দিয়েই অঞ্জলি ও রূপমতীচরের জীবন কিভাবে পাল্টে যায়, তা নাট্যকার দেখিয়েছেন। দেখাতে গিয়ে সময় হিসেবে তিনি বেছে নিয়েছেন মুক্তিযুদ্ধ এবং এর পরবর্তী দেড় যুগ। এই কালপর্বে শাসক বদলের সঙ্গে সঙ্গে স্থানিক রাজনীতির পরিবর্তন ও জনজীবনে এর প্রভাবও নাটকে চিত্রিত। আমরা জানি, কোনো কাহিনি যদি আখ্যানের স্তরে উত্তীর্ণ হয়, তখনই তা সৃষ্টি করে রূপক। ‘গাঙকুমারী’তে ঘটেছে তাই; বরং আরো বেশি। কেননা এতে বিধৃত আখ্যান থেকে তৈরি হয়েছে অনেকান্ত ও অখণ্ড রূপক। যেমন কোনো পাঠকের কাছে একে মনে হতে পারে মুক্তিযুদ্ধোত্তর গ্রামীণ জনজীবনের রূপক। কারো কাছে এটি  ক্ষমতার ক্রীড়নক সময়ের রূপক। আবার কেউ একে ভাবতে পারেন স্বাধীন বাংলাদেশে স্থানিক শক্তিমানদের কাছে গণমানুষের অসহায়ত্বের রূপক।

এই নাটকের আরেকটি লক্ষযোগ্য দিক হলো লেখক মগ্ন থেকেছেন সময় ও পরিসর নিয়ে। যে দেড় যুগের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় পরিস্থিতি ও স্থানিক জীবনধারা এতে বিধৃত, তাতে আবদ্ধ থাকেনি এর মর্ম ও সৌন্দর্য। আখ্যানটির প্রায় সব চরিত্রই গুরুত্বপূর্ণ, তবে বেশি দৃষ্টি আকর্ষণ করে রামু ও সবুর। বাংলাদেশের মুক্তিযুদ্ধে হানাদারদের নৃশংসতায় মানসিক ভারসাম্য হারানো এই দুই চরিত্র ভিন্নতর ব্যঞ্জনায় উত্তীর্ণ হয়েছে। তাদের চোখে দেখা যে জগৎ উঠে এসেছে, তা এই নাটকে  লেখকের জীবন সম্পর্কিত ধারণা প্রকাশে সহায়ক হয়েছে বলে মনে হয়।

ন্যারেটিভ ফর্মে রচিত এই নাটকের বয়ানে রয়েছে তিনটি স্তর: প্রথমত লেখকসৃষ্ট ন্যারেটিভ, দ্বিতীয়ত পালাকারের গান ও হেঁয়ালি এবং তৃতীয়ত চরিত্রগুলোর পারস্পরিক উক্তি। তিন স্তরের বিচ্ছিন্ন ও মিলিত বয়ান থেকে যে টেক্সট প্রণীত হয়েছে, তা একরৈখিক ব্যাখ্যায় মীমাংসিত হওয়ার নয়। কেননা, বিধৃত ঘটনাপ্রবাহ এবং এর একেকটি মোচড় পাঠকের অভিজ্ঞতার জগেক বিচলিত করে, কখনো কখনো চূর্ণও করে দেয়। তৈরি করে পরিণতিহীন ও অনির্ণেয়তার জগৎ, যার ব্যাখ্যায় কোনো একক প্রেক্ষণ যথেষ্ট নয়।

স্পষ্টতই লেখকের বয়ান সমকালীন ভাষাকে ধারণ করেছে। ফলে বর্তমান থেকে অতীতকে রূপায়ণের একটি ভাষা সৃষ্টি হয়েছে। তিনস্তরের বয়ানভাষা একে অন্যের থেকে আলাদা; কিন্তু এগুলোর পারস্পরিক সহাবস্থান নাটকটিতে সঞ্চার করেছে ভাষিক সমগ্রতা। কথাগুলো এই জন্যই বলা—শুধু ‘গাঙকুমারী’র ভাষা নিয়েই আলোচনা চলতে পারে। অধিকন্তু নাটকটির উপসংহারে ‘গাঙকুমারী’ তথা অঞ্জলির অপসৃয়মাণ হয়ে যাওয়ার দৃশ্য যে ব্যঞ্জনা তৈরি করে, তা জীবন সম্পর্কে লেখকের প্রতীতির রূপক হয়ে ওঠে। সেটি সম্ভবত এই :

দৃশ্যের বাইরে চলে যাওয়াই মানুষের নিয়তি এবং একে প্রতিরোধের পথ আমাদের জানা নেই। আমরা দর্শক মাত্র।

উল্লেখ প্রয়োজন, সাধনা আহমেদ অঞ্জলির হারিয়ে যাওয়ার মধ্যেও সঞ্চার করেছেন মানুষের আশা আর স্বপ্ন। এটি এসেছে আবেগ ও কল্পনার মহত্ত্ব থেকে। সবচেয়ে বড় কথা, শূন্যে প্রবেশের আবহচিত্রে নতুন পৃথিবীর যে ইশারা নাটকটিতে উদ্ভাসিত, তা আমাদের সম্ভাবনাময় জীবনের পথ দেখায়। উদ্বোধিত করে সংকটময় বিদ্যমান থেকে উত্তরণের অশেষ এক প্রেরণায়।


This Post Has 9 Comments

  1. I have been chasing jackpots for years and this place actually makes the thrill feel genuine. The game math feels fair and I have won a few decent payouts that hit my wallet within hours. I also like how the promotions boost my starting balance so I can explore more titles without rushing. Consistency is key here and they deliver exactly what they promise. Check it out 333666win

  2. Finding a trustworthy online spot near Mexico has been a quest for a while now but this site nailed it for me. The game selection is massive and the payment methods fit our local habits perfectly. I finally feel confident placing my bets. vnlcasino

  3. Being in Nigeria I need a site that understands our payment options and this one delivers. Local bank transfers and mobile wallets work smoothly and withdrawals reach me within a day. The sports section is equally impressive with competitive odds. A reliable go to for us over here webbet

  4. As someone who travels a lot I need a site that works perfectly anywhere. This one delivers exactly that with flawless mobile optimization. I love the vibrant design and how fast the payouts are processed. It has easily become my daily entertainment companion. br777rio

  5. What a wonderful spot to unwind after work. I appreciate how smooth the interface feels and how quickly withdrawals reach my account. It is rare to find a platform that actually cares about its community like this one does. Give it a spin at bdr7777

  6. I never leave reviews unless I am really impressed and this platform completely won me over. The welcome bonus was fair and the game library keeps getting better. Customer service replies within minutes and always sounds so ready to help. Will definitely keep playing here. bde2bat

  7. Finding a casino site that actually caters to local players makes such a difference. The layout is clean and I love how fast the mobile version loads on my phone. Playing slots here has been a refreshing change of pace. clcasinochile

  8. Really impressed by how fast the payout system works here. I usually withdraw after a big win and the money lands in my account within hours. The game library is also packed with all the classics and fresh titles. vntg8822

  9. The whole experience feels professional from the moment you land on the homepage. I tested the payment methods for both deposits and withdrawals and everything went through without a single hiccup. The betting markets are wide and the odds are competitive which makes every wager feel worth it. I keep coming back because the consistency is unmatched and my bankroll stays healthy. ecbetgaranti

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *